শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১২ মার্চ) বাতাকান্দি বাজারস্থ বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে তিতাসের বিশিষ্টজনের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব তরঙ্গের উপদেষ্টা ও তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রসার প্রধান মাওলানা আব্দুর রউফ, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিশিষ্ট লেখক মোহাম্মদ শাহজাহান, ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ গার্লস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হক, নবধারা সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ ও তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক প্রমূখ।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুব তরঙ্গের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থাপনায় ছিলেন, যুব তরঙ্গের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবির হোসেন, সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা তোফাজ্জল হোসেন, কালাইগোবিন্দপুর মহিলা মাদ্রাসার সহ প্রধান
মাওলানা আবু ইউসূফ, হিলফুল ফুজুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, ডাক্তার মোহাম্মদ সুমন, যুব তরঙ্গের কার্যনির্বাহী সদস্য কাজী নাহিদ, সাংবাদিক কামরুল হাসান, আলমগীর হোসেন, তৌফিকুল ইসলাম ও তাসীন তিহামী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, যুব তরঙ্গের নামটার মধ্যেই একটি ব্যতিক্রমী মাত্রা পরিলক্ষিত হচ্ছে। সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য বেশ চমৎকার। সেই সাথে আজকের আয়োজনটি আরো বেশি চমৎকার। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102