মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশ কর্তৃক ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করে।

সোমবার (২ মার্চ) ভোর রাত ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকা থেকে এই গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের বরাতে জানা যায় সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিকে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর নির্দেশনা ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এটি এসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিশ্বরোড এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় আশুগঞ্জগামী সন্দেহভাজন একটি মাইক্রোবাস ( যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) সিগনাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পিছন থেকে গাড়িটি ধাওয়া করলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে উক্ত থানা কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102