মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়েছে বিআইএ হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজা কুমিল্লা তিতাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার কুমিল্লা তিতাসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেম্বুপুরে মাটি কাটার মহোৎসব

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে প্রশাসনিক কর্মকর্তা নয় বছর একই কর্মস্থলে থেকে কোটি টাকার সম্পদ গড়েছেন

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা কাইসার আলম এর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করে কোটি টাকার মালিক বনে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও চাকুরি বিধি অনুযায়ী ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও একই কর্মস্থলে দীর্ঘ প্রায় ৯ (নয়) বছর ধরে চাকুরি করছেন কাইসার আলম। জনমনে প্রশ্ন একই কর্মস্থলে থাকার নেপথ্যে রহস্য কি?

সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ যুগ পূর্বে এম এল এস পদে যোগ দিয়ে ছিলেন আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের কৃষক পরিবারের সন্তান কাইসার আলম। এরপর গত ২০১৭ সালে যোগদান করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। গত ২০২৪ সালে পদোন্নতি পেয়ে অফিস সহকারী থেকে হয়েছেন ১৫ গ্রেডের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু বদল হয়নি একই কর্মস্থল। একই কার্যালয়ে দুই-চার বছর নয় দীর্ঘ ৯ বছর ধরে একই কর্মস্থলে বহাল তিনি।

অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘ ৯ বছর যাবৎ একাধারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে চাকরির সুবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়াস্থ অভিযাত এলাকায় নিজ নামে এবং স্ত্রীর নামে ক্রয় করেছেন আলিশান ফ্ল্যাট, নামিদামি আসবাবপত্র, চোখ ধাঁধানো পাথরের কারুকাজ; কী নেই সেখানে! দীর্ঘ ২৮ বছরের চাকরি জীবনে এই ‘সোনার হরিণ’ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিপুল এ সম্পদ তিনি অর্জন করেন জলমহাল ইজারা, হাটবাজার ইজারা এবং ১% তহবিলে অর্থ ছাড়করণসহ নানান দাপ্তরিক নথি অনুমোদন করার ঘুষ বাণিজ্যের মাধ্যমে।

অভিযোগ রয়েছে, কাইসার আলম প্রতি মাসে ৩৩ হাজার টাকার বেতন পেয়েও তাঁর পরিবারে প্রতি মাসে খরচ প্রায় লক্ষাধিক টাকা । এক মেয়েকে পড়াশুনা করাচ্ছে রাজধানীর ১ম শ্রেণির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও এক ছেলের পেছেনে খরচ প্রতি মাসে ৪০ হাজার টাকা। সম্প্রতি সরাইল উপজেলা পরিষদের মালিকানাধীন পুকুরের মাছ রাতে আধাঁরে বিক্রি করার মূল তিন কারিগরের মধ্যে একজন তিনি। সরাইলবাসী চায় তার অজ্ঞাত আয় বহির্ভুত আয় ও দুর্নীতির তদন্ত হউক দুদকের মাধ্যমে।

স্থানীয় সুশীল সমাজ মনে করছে, তিনি একজন তৃতীয় শ্রেণির কর্মচারি হয়ে একই কর্মস্থলে দীর্ঘ ৯ বছর থাকার নেপথ্যে রহস্য কি? যা দুদক কিংবা গোয়েন্দা সংস্থা তদন্ত করলে অজানা বহু তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন অনেকে। তাই দুদকের তদন্ত প্রয়োজন এখন জরুরী হয়ে পড়েছে বলে অনেকেই মনেকরছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102