রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে সরকারের তালবাহানা উদ্দেশ্যমূলক প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ, গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়, নির্দিষ্ট সময়েই উন্নয়ন কাজ শেষ করতে হবে — ডিএনসিসি প্রশাসক জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে বর্তমান সরকার — নিতাই রায় চৌধুরী শব্দ-যোদ্ধার কলম যখন বিবেকের কণ্ঠস্বর: মোঃ তোসিকুল আলম বাবুল

গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৪ নম্বর ইউনিয়নের যুবলীগের সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে ঘুগরাতলী এলাকায় অবস্থিত বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের অফিস থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কিছু নেতাকর্মী নিয়ে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ওই অফিসে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102