সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ নিজস্ব অর্থায়নে রাস্তা তৈরি করে প্রশংসা কুড়াচ্ছেন রিপন মেম্বার পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে

গাইবান্ধায় মাদক বিরোধী অভিযান তিন যুবক আটক

অভিজিৎ দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহিনী বাজার এলাকার মুকুল ইসলামের মুশফিকা ফানির্চারের পশ্চিম পার্শ্বে সাঘাটাগামী পাকা রাস্তার ওপর নম্বর বিহীন যাত্রীবাহী সিএনজি হতে ওই মাদক ব্যবসায়িদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হচ্ছে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আবুল হাসেম, একই ইউনিয়নের শিবরাম বাঁশগাড়ি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মাহাবুব হোসেন ওরফে মাহাবুব এবং ওই ইউনিয়নের শিবরাম বামনটারি গ্রামের মানিক মিয়ার ছেলে মনির হোসেন।

গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের ইন্সপেক্টর তরুণ কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102