শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মো: নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ রূপালী ব্যাংকের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ–এর ৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন।

নতুন ঘোষিত কমিটিতে নওহীদ শাওনকে সভাপতি এবং আনহার আজিজ সাফিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। নেতৃত্বের শীর্ষ সারিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আলম।

কমিটিতে বিভিন্ন পর্যায় ও বিভাগের শাখা থেকে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আব্দুল হামিদ, মোঃ আব্দুল হালিম, মোঃ জামাল হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আরিফুর রহমান এবং শেখ মাজেদুল ইসলাম। বিভাগীয় কার্যালয়ের আওতায় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা উত্তর অঞ্চলে মোঃ নূর আলম, ঢাকা দক্ষিণে মোঃ জহিরুল ইসলাম আকন্দ, খুলনা বিভাগে মোঃ আবিদ হাসান, রাজশাহী বিভাগে মোঃ ইমদাদুল হক, কুমিল্লা বিভাগে মোঃ সেলিম হোসেন, চট্টগ্রাম বিভাগে আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিভাগে মোঃ রফিকুল ইসলাম শান্ত এবং ময়মনসিংহ বিভাগে মোঃ হাফিজুর রহমান।

সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজ আহমেদ ও আবু সুফিয়ান জুয়েল। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে রয়েছেন—খুলনা বিভাগে মোঃ খাইরুল ইসলাম, কুমিল্লা বিভাগে রহমত উল্লাহ রাসেল, রাজশাহী বিভাগে মোঃ হাসান ইমাম, চট্টগ্রাম বিভাগে মোঃ আলমগীর, বরিশাল বিভাগে মোঃ সানাউল্লাহ, ময়মনসিংহ বিভাগে মোঃ আব্দুর রহিম এবং ফরিদপুর বিভাগে মোঃ মফিদুল ইসলাম।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় কৃষ্ণ ঘোষ, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক এস এম ডি ফয়েজ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ইবনে মিজান, আন্তর্জাতিক সম্পাদক মোঃ রাশেদুল আলম, সমাজসেবা সম্পাদক শেখ মোঃ শরিফুল ইসলাম, আইন সম্পাদক মুহাম্মদ শাহরিয়ার হাবিব তুষার, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক রুহানী আমীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাইদুর রহমান।
মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা জাহান এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহনাজ বেগম।

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন যে, রূপালী ব্যাংকের পেশাদার ব্যাংকারদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, এবং একটি জাতীয়তাবাদী আদর্শ-ভিত্তিক সুশৃঙ্খল ও দক্ষ কর্মপরিবেশ প্রতিষ্ঠায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করতে নবগঠিত নেতৃত্ব ইতোমধ্যেই পরিকল্পনা গ্রহণ শুরু করেছে।

সমগ্র ব্যাংকার সমাজের সহযোগিতায় নতুন কমিটি সামনে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কমিটির নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102