মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

আজকে বাংলাদেশের যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটছে ওনার নির্দেশে ঘটছে -ডা. জাহিদ

মো: আব্দুল হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

মো:আব্দুল হাফিজ, দিনাজপুর প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আবারো যে জ্বালাও-পোড়াও শুরু হয়েছে, এরাই তো তারা, যারা হোটেল শেরাটনের সামনে দোতলা বিআরটিসি বাসের মধ্যে গানপাউডার দিয়ে ১২জন সাধারণ নাগরিককে জ্বালিয়ে দিয়েছিল। জ্বালাও পোড়াও এর রাণী এখন পালিয়ে বিদেশে আছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পৌরশহরের ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করার সময় তিনি এসব কথা বলেন।

ডা: জাহিদ হোসেন বলেছেন, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং আগ্নি সংযোগের ঘটনা ঘটছে, ওনার নির্দেশেয় ঘটানো হচ্ছে। এরা জনগণের অধিকারে বিশ্বাস করে না, হাজার হাজার মানুষকে পাখির মত গুলি করে মেরেছে, আমার ভাই বোনকে গুম করেছে, তারপরও এদের রক্ত পিপাসা মিটেনি। চৌদ্দমাস না যেতেই আবারও তারা জনগণের উপর জ্বালাও-পোড়াও শুরু করেছে। অর্থাৎ এরা প্রতিহিংসায় বিশ্বাস করে। এরা অনুশোচনা বা আত্নসমালোচনায় বিশ্বাস করে না। এদের জনগণের কাছে ক্ষমা চেয়ে, তাদের বলা উচিত ছিল যে, আমাদের কে সুযোগ দিন! আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাই! সেটি না করে বরং আরো তাদের নেত্রী জোড় গলায় বলে, আমি কোন অন্যায় করিনি। অন্যায় করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলো কে? কে বললো গুলি চালাও? কে হেলিকপ্টার থেকে গুলি করার অনুমতি দিল ?

তিনি আরো বলেন,যখন একে একে সব বেড়িয়ে আসছে, যখন বিচারের সম্মুখীন হচ্ছে, তখন তারা বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ। মানুষের ঐকের কাছে এসমস্ত ষড়যন্ত্রকারীরা হেরে যাবে। জনগনের যে গণঐক্য তৈরি হয়েছে, সে ঐক্য জয়যুক্ত হবে। আগামী জাতীয় নির্বাচন সুশৃঙ্খলভাবে হবে। কোন ষড়যন্ত্রই এই নির্বাচনকে আটকিয়ে রাখতে পারবেনা।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান লাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবিরসহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।২০ জন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিকাল পর্যন্ত অনুমান ৩ হাজার মেডিসিন, ইউোলজি, শিশু, গাইনী, হৃদরোগ, অর্থপেডিক, চর্ম ও যৌন রোগীকে এসময় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102