মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

জলঢাকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

১৪ নভেম্বর, শুক্রবার

জলঢাকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন বিশাল শ্রমিক সমাবেশ ও আনন্দ মিছিল করেছে। আজ শুক্রবার বিকাল ৩’০০টায় জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। জলঢাকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসাবে বক্তব্য প্রদান করেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, শ্রমিক নেতা অধ্যাপক হারুন অর রশীদ। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় পর্যায়ে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

সমাবেশের প্রধান বক্তা নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, শ্রমিকগন আল্লাহর প্রিয় বান্দা। তিনি বলেন, তাঁর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে শ্রমজীবি জনতা। বিগত সরকারের আমলে শ্রমিকদের আইডি কার্ড নিয়ে ভাওতাবাজীর রাজনীতি হয়েছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর সর্বশক্তি নিয়োগের অঙ্গীকার ব্যাক্ত করেন।

সমাবেশে বিশেষ অতিথী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, সহকারি সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম বক্তব্য প্রদান করেন। সমাবেশ শেষে কয়েক হাজার শ্রমিকের একটি বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিন করে। শ্রমিকগণ দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত করে তোলে পুরো জলঢাকা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102