রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রাথমিকে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে সরকারের তালবাহানা উদ্দেশ্যমূলক প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ, গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়, নির্দিষ্ট সময়েই উন্নয়ন কাজ শেষ করতে হবে — ডিএনসিসি প্রশাসক জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে বর্তমান সরকার — নিতাই রায় চৌধুরী শব্দ-যোদ্ধার কলম যখন বিবেকের কণ্ঠস্বর: মোঃ তোসিকুল আলম বাবুল সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জলঢাকায় জামায়াতের স্মরণকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মাহমুদ আলহাছান, বিশেষ প্রতিনিধি :

০৮ নভেম্বর, শনিবার

সকাল ১০’১৫ মিনিটে জলঢাকা শহর প্রায় আধা ঘন্টার জন্যে থমকে গেলো! ঝাঁকে ঝাঁকে প্রায় দুই সহস্রাধিক মোটর সাইকেল বেরুতে লাগলো জলঢাকা ডাকবাংলো থেকে শহরের আবু সাঈদ চত্বর হয়ে ডালিয়া মহাসড়কের দিকে। দুই পাশে উৎসুক জনতা দাঁড়িয়ে বিস্মিত চোখে দেখতে লাগলো স্মরনকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা। জলঢাকার মানুষ এতগুলো মোটর সাইকেলের এতো বিশাল শোভাযাত্রা এর আগে কখনও দেখে নি। দাঁড়িপাল্লা মার্কার লোগো সম্বলিত সবুজ ফিতা মাথায় বেঁধে মোটর সাইকেল আরোহিরা দাঁড়িপাল্লা শ্লোগান দিতে দিতে জলঢাকা শহর প্রদক্ষিন করে ডালিয়া রেড হয়ে এগিয়ে চললো গোলমুন্ডার দিকে।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত এ শোভাযাত্রায় প্রায় দুই সহস্রাধিক মোটর সাইকেল অংশগ্রহন করে। মোটর শোভাযাত্রাটি জলঢাকা পৌরসভা সহ পুরো নির্বাচনী এলাকার ১১ টি ইউনিয়ন প্রদক্ষিন শেষে বিকাল ৪’০০ টায় জলঢাকায় এসে শেষ হয়।

শোভাযাত্রার পুরোভাগে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী হুডখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার উচ্ছসিত অভিবাদনের জবাব দেন। জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাছান, সহ. সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ এ মোটর সাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন। উপজেলার সব-কটি ইউনিয়ন থেকে দুই হাজারের বেশী মোটর সাইকেলে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে এ শোভাযাত্রায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করতে দেখা যায়।

কাঁঠালী ইউনিয়ন থেকে মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহনকারী সিদ্দিকুর রহমান বিপ্লব বলেন, তারা কাঁঠালী ইউনিয়ন থেকে প্রায় দুইশত মোটর সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহন করছেন। এই শোভাযাত্রায় অংশগ্রহন করতে পেরে তারা খুবই আনন্দিত। গোলমুন্ডা ইউনিয়ন থেকে আগত হাবিবুর রহমান হাবিব বলেন, তারা গেলমুন্ডা ইউনিয়নন থেকে দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে অংশগ্রহন করছেন এবং তিনি জনতার স্বতস্ফুর্ত অংশগৃরহন দেখে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102