রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ কাজের মানে কোনো কম্প্রোমাইজ নয়, নির্দিষ্ট সময়েই উন্নয়ন কাজ শেষ করতে হবে — ডিএনসিসি প্রশাসক জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে বর্তমান সরকার — নিতাই রায় চৌধুরী শব্দ-যোদ্ধার কলম যখন বিবেকের কণ্ঠস্বর: মোঃ তোসিকুল আলম বাবুল সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাস্তায় বারবার খোড়াখুড়ি কমাতে কোনো রাস্তার কাজ শুরুর আগে সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি দেবে ডিএনসিসি ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ —-তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড কেবল একটি সহায়তা কর্মসূচি নয় ; এটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির একটি আধুনিক সনদ —সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন

খালিকুজ্জামান সুজিত
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাংবাদিক মোঃ খালেকুজ্জামান সুজিত :

বিশেষ প্রতিনিধি- দৈনিক এ আমার দেশ

উক্ত সম্মেলনে উপজেলরা বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মসিহুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টীম সদস্য , ঢাকা অঞ্চল দক্ষিণ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাও: মোহাম্মদ দেলওয়ার হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও টীম সদস্য ঢাকা উত্তর অঞ্চল। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা।
জনাব মাও: মো: আব্দুর রউফ, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা।
জনাব অধ্যক্ষ মাও: আফজাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জেলা সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা।

জনাব মাও: শাহাদাত হোসাইন, সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা।
এবং জনাব মাও: মো: শামছল আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামরাই পৌরসভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা শাখার আমীর মো: আ: হালিম এবং সঞ্চালনা করেন ধামরাই উপজেলা সেক্রেটারী মাও: মো: মহিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি সকল কর্মীদেরকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত ও পরিকল্পিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো: আ: হালিম বলেন, ধামরাই উপজেলা শাখার প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রেরক: সাংবাদিক মোঃ খালিকুজ্জামান সুজিত
বিশেষ প্রতিনিধি- দৈনিক এই আমার দেশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102