মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন গ্রেপ্তার জনমনে স্বস্তি

যুবলীগের ক্যাডার এখন ভূয়া জুলাই যোদ্ধা, কার্ড দেখিয়ে করছে অবাধ চাঁদাবাজি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নীলফামারী :

০২ নভেম্বর, রবিবার

জেলার জলঢাকা উপজেলায় জুলাই যোদ্ধার কার্ড দেখিয়ে দেধারছে চাঁদাবাজি করে বেড়াচ্ছে জনি ইসলাম নামের যুবলীগ ক্যাডার। মাদকাসক্ত জনি জলঢাকা পৌর যুবলীগের পদধারী সদস্য। সে জলঢাকা পেট্রল পাম্প সংলগ্ন বাবুল্যা পাড়ার বাসিন্দা।

অনুসন্ধানে জানা যায়, জনি ২০২৪ সালের ৫ আগস্ট তারিখে তৎকালীন এমপি সাদ্দাম হোসেন পাভেলের অনুসারি ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আন্দোলনরত ছাত্র জনতার উপর আক্রমনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রল পাম্পে সমবেত হয়। জনি ইসলামও অস্ত্র নিয়ে তাদের সাথে অবস্থান করছিলো। ছাত্র জনতা মিছিল নিয়ে পেট্রলপাম্পের দিকে এগিয়ে গেলে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা আক্রমন করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়। ছাত্রদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে জনি ইসলাম হাতে আঘাত পায় এবং তার নিজের হাতে থাকা অস্ত্র দিয়ে তার হাত কিছুটা কেটে যায়। সেদিন পরিস্থিতির পরিবর্তন হয়ে গেলে রনি ১৮০° ঘুরে জুলাই যোদ্ধার নামে হাসপাতালে চিকিৎসা গ্রহন করে এবং চিকিৎসা কার্ড সংগ্রহ করে ফেলে। এই কার্ড দেখিয়ে সে সরকারি প্রনোদনাও পায় বলে জানা গেছে।

আদর্শিকভাবে এখনও পুরাদস্তুর যুবলীগ ও সাবেক এমপি পাভেলের ক্যাডার জনি প্রতাড়নার মাধ্যমে জুলাই যোদ্ধার কার্ড নিয়ে এখন সেই কার্ড দেখিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে হুমকি দিয়ে বেড়াচ্ছে। তার দাবি পরিশোধ করতে না পারলে মারধোর করা ও খুন করার হুমকি দিচ্ছে। মাদকাসক্ত জনির অত্যাচারে জলঢাকার সাধারন মানুষ আতঙ্কিত। জনির ভূয়া জুলাই যোদ্ধার কার্ড প্রাপ্তীতে বিস্ময়ে হতবাক প্রকৃত জুলাই যোদ্ধারা। তারা এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102