সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

আখাউড়া ছিনতাই হওয়া চার লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া চার লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফারুক ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী শরীফা বেগম থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুর হাসিমের স্ত্রী শরীফা বেগম জমি বিক্রির চার লাখ টাকা নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় ধর্মনগর এলাকায় তার সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারিরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এলাকার লোকজন ছিনতাই কারিদের মধ্যে ফারুক ভূঁইয়া নামে একজনকে চিহ্নিত করে আটক করে। পরে পুলিশ ফারুক ভূঁইয়ার কাছ থেকে ছিনতাই হওয়ার চার লাখ টাকা বিকেল তিনটার দিকে উদ্ধার করে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শরীফা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102