মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা জেলা তিতাস উপজেলা পরিষদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‘পি আর ছাড়া নির্বাচন মানি না মানবো না, এই স্লোগানে মূখরিত বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে গৌরীপুর হোমনা সড়কে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিতাসের জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, জেলা কর্মপরিষদ সদস‍্য ও আমীর, বাংলাদেশ জামায়াত ইসলামী, তিতাস উপজেলা, মোহাম্মদ সালাউদ্দিন সরকার, সেক্রেটারি, বাংলাদেশজামায়াত ইসলামী, তিতাস উপজেলা।

মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সী, সভাপতি, কুমিল্লা উত্তর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও সভাপতি বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা, বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব‍্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম সরকার,মুহাম্মদ ছবির হোসাইন জেলা নির্বাহী সদস‍্য ও সভাপতি, আই ভি ডব্লিউ এফ, তিতাস উপজেলা, বিশিষ্ট ব‍্যাংকার ও ইসলামিক চিন্তাবিদ সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলামে, বাংলাদেশ জামায়াত ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোহাম্মদ শফিকূল ইসলাম, বায়তুলমু সেক্রেটারি আতাউর রহমান রতন, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো:সালাউদ্দিন ভূইঁয়া প্রমূখ।

জামায়াতের পাঁচ দফা আদায়ের দাবিতে ২৬ সেপ্টেম্বরে শুক্রবার সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি, দেবিদ্বার উপজেলাসহ আরো বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন জামায়াত নেতারা। তাছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর ৫ দফা দাবির সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো জামায়াতের কর্মীক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102