মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা ২৭ সেপ্টেম্বর-২০২৫

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা (JATIYA SANGBADIK SANGSTHA) আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সকাল ১০.০০ ঘটিকায়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভার আয়োজন করেছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে (৩য় তলা) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হতে যাচ্ছে। এতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংস্থার দপ্তর সম্পাদক মোঃ রাব্বী মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক সমাজের কল্যাণ ও অধিকার রক্ষায় এই সভা একটি যুগান্তকারী ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের সংবাদকর্মীদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। সংগঠনের মূলমন্ত্র হলো- স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিক সমাজকে সংগঠিত করা।

সংস্থার ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, এ আন্দোলনের লক্ষ্য হচ্ছে—

দেশে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ ঘটানো।

সাংবাদিকদের শিক্ষা, দক্ষতা, গবেষণা ও কর্মসংস্থানের প্রসার ঘটানো।

দুর্নীতিমুক্ত সাংবাদিক সমাজ গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিশ্চিত করা।

পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ন্যায়সঙ্গত দাবিদাওয়া প্রতিষ্ঠা করা।

গণমাধ্যমকে শক্তিশালী ও দায়িত্বশীল করে তোলার মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা প্রদান।

সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠান সফল ও স্মরণীয় করে তুলতে প্রস্তুতিমূলক সব কার্যক্রম ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে, এই শপথ ও পরিচিতি সভার মধ্য দিয়ে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় হবে এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় নতুন দিগন্তের সূচনা হবে।

অফিস: আজিজ ভবন (৮ম তলা), ৯৩ মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগ: ০১৩০৪-৭৯৮৮২৬
ওয়েবসাইট: www.jss-bd.com

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102