সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কুমিল্লা তিতাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলিগ ও যুবলিগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুব লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বাদ আসর নামাজের পর হোমনা গৌরীপুর সড়কের বাতাকান্দি বাজার রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বাতাকান্দি বাজারের হাজী খেলু মিয়া ব্যাপারীর মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, আক্তার ব্যাপারী, আবুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর, প্রচার ও প্রকশনা বিষয়ক সম্পাদক মো.সামির হোসেন মোল্লা, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম সরকারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও উপজেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102