বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: আব্দুল হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

মো: আব্দুল হাফিজ, দিনাজপুর থেকে: 

দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান (জামান)।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলীর সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক (নাজিম), উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, আইনুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার এবং সদস্য সচিব মাহাবুর আলম (মিলন) প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান (নবাব), উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান (চঞ্চল), সাজেদুর রহমান (সাজু), হুমায়ুন কবির (কনক), দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজহারুল হোসেন সাজু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (লিটন)সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলটির আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।

উল্লেখ্য প্রতিষ্ঠা বার্ষিকি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগদেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মিরা শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102