মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

পাবনায় আইবিডাব্লিউএফ উদ্যোগে রমজানে তাকওয়া এবং যাকাত শীর্ষক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মোঃ নুরুন্নবী

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন,( আইবিডাব্লিউএফ) পাবনার উদ্যোগে রমজানে তাকওয়া এবং যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ মার্চ ) কাশমেরী ফুড গার্ডেনের মিলনায়তনে সংগঠনের পাবনা জেলা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী নুর-এ- ইসলাম উজ্জলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল ইকবাল হোসাইন, পুরাতন বাঁশবাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ, পাবনার খতিব মাওলানা ফারুক হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ, জামে মসজিদের খতিব মাওলানা শফিউল্লাহ, কবির আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, যাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজের সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সবার আগে প্রতিষ্ঠা করা দরকার।

প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সততা ন্যায়পরনায়, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ব্যবসা করলে মহান আল্লাহ তায়ালা আপনার ব্যবসায়ে বরকত দান করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102