বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

সাংবাদিক ফিরোজ আহম্মদকে নৃশংসভাবে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন (৩২)’কে ঢাকা জেলার সাভার থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-০২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৪ আগষ্ট, ২০২৫

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর সাংবাদিক ফিরোজ আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মিলন হোসেন (৩২)’কে অদ্য ২৩/০৮/২০২৫ ইং তারিখ রাতে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফিরোজ আহম্মেদ (৫৮) পেশায় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার সাংবাদিক, মিরপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক।

ঘটনার দিন ১১/০৮/২৫ তারিখ ভোরে ভিকটিম ফিরোজ আহম্মেদ নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। এ সময় মিলনসহ তার কয়েকজন সহযোগী মিলে তাঁর পথ রোধ করে হাতুড়িপেটা করে এবং ইট দিয়ে থেতলে দেওয়া হয় তাঁর শরীর। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম ফিরোজ আহম্মেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়ায় রেফার্ড করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার এ্যান্ড অর্থপেডিক হাসপাতাল, ঢাকায় ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাগিনা বাদী হয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-০৫/২০৮ তারিখ ১১/০৮/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৫০৬(২) দায়ের করেন।

উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৩/০৮/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে ঢাকা জেলার সাভার থানাধীন তেতুলঝোড়া এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102