মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আওয়ার বিল্ডার্স লিঃ এর সঙ্গে আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

আওয়ার বিল্ডার্স লিঃ এর সঙ্গে আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আওয়ার বিল্ডর্স লিঃ এর আয়োজনে এবং মোঃ মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় কোরয়ান তেলাওয়াতের মাধ্যমে গতকাল মতিঝিলের হোয়াং কিচেন চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে আওয়ার বিল্ডর্স লিঃ ও আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর মধ্যে ” সিটি টাওয়ার জেভি” নামে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে আবাসন প্রকল্পের উন্নয়নে এক দৃষ্টান্ত স্থাপন হবে বলে কর্তৃপক্ষ বিশ্বাস করেন।

আইকনিক ইউনিটি গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আইকনিক গ্রীনল্যান্ড লিঃ। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে সেখানে উভয় কোম্পানির এমডি, চেয়ারম্যান সহ প্রায় ১২ জন পরিচালক ও শুভাকাঙ্ক্ষী সহ ২০/২২ জন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আইকনিক ইউনিটি গ্রুপের চেয়ারম্যান বনি আমিন ফকির, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন, পরিচালক মাওলানা ইব্রাহিম, পরিচালক মাসুম বিল্লাহ, আইকনিক গ্রীনল্যান্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিম উদ্দীন, মুহাম্মদ ওয়ালী উল্লাহ, মুফতি হাবিবুল্লাহ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সাথে আওয়ার বিল্ডার্স লিঃ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাফিজ মনির, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান, ডিএমডি মোঃ ফিরোজ আলম, পরিচালক মোঃ হুসাইন মাহমুদ, কোম্পানির ইঞ্জিনিয়ার মোঃ রায়হান জামিল, আইটি ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাফিজ মনির তার বক্তব্যে আগামীতে আবাসন প্রকল্পে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হবে ও মানবসেবার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন এ চুক্তির মাধ্যমে উভয় কোম্পানির ব্যবসায়িক গতি আরও ত্বরান্বিত হলো। পরিশেষে তিনি হালাল পথে ব্যবসা পরিচালনার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যান কামনা করেন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102