সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

গোপালগঞ্জে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ -এর সাথে গণমাধ্যমকর্মীদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার গণমাধ্যমকর্মীদের বলেন, গোপালগঞ্জে স্থানীয় পৌর পার্কে গত ১৬ জুলাই অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় চলমান কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কারফিউ শিথিল থাকবে। গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার আগে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিশেষ সভায় অংশ নেন। এসময় এ ঘটনায় জড়িত সকল দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বহিরাগত দুষ্কৃতিকারীরা এখানে অবস্থান করছে, তাদেরকে গ্রেফতার করাই মূল লক্ষ্য। তবে গোপালগঞ্জের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা দুষ্কৃতিকারীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কনফারেন্সে উপস্থিত ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ ঘটনায় অভিযান চালিয়ে ২০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং চিহ্নিত দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় শতাধিক আহত হয়েছেন বলেও জানান তিনি। সংঘর্ষে নিহতদের পক্ষে কোন আইনি সহায়তা দেওয়া হবে কিনা জানতে চাইলে বিভাগীয় কমিশনার ও ডিআইজি জানান তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান,
সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী সহ রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102