বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর শেষে ১৫ জুলাই রাতে দেশে ফিরেছেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর শেষে ১৫ জুলাই রাতে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপ লাউঞ্জ-এ ঢাকাস্থ চীনা দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর নেতৃত্বে একটি টিম আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ-এর সামনে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত মান্যবর মি. ইয়াও ওয়েন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত ব্রিফ করেন।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এড. মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১১ জুলাই চীন সফরে গিয়েছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102