বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

জনাব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ কাস্টমস হাউস, ঢাকা পরিদর্শন করেন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৮-০৭-২০২৫ খ্রিস্টাব্দ

গতকাল (৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার) সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ কাস্টমস হাউস, ঢাকা পরিদর্শন করেন। তিনি আমদানি কার্গো কমপ্লেক্স, এক্সপ্রেস সার্ভিস ইউনিট ও কাস্টমস হাউস, ঢাকা এর লং রুমের শুল্কায়ন কার্যক্রম পরিদর্শন করেন। লং রুমে বিভিন্ন শুল্কায়ন গ্রুপের কর্মকর্তা/ কর্মচারীদের সাথে কাস্টমসের কার্যাবলি ও তাঁরা কোন সমস্যা অনুভব করেন কি না সেই বিষয়ে জানতে চান। ইন্টারনেট সার্ভার সমস্যার বিষয়টি দ্রুত সমাধান করতে কাস্টমসের আইটি বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

আমদানি কার্গো কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পরে থাকা পণ্যের দ্রুত নিষ্পত্তিকল্পে পরামর্শ প্রদান করেন। একইসাথে বিমান দ্বারা আনীত পণ্যের ক্ষেত্রে দ্রুত রিলিজের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের নির্দেশনা দেন। এসময়ে বিমান বাংলাদেশ লি. এর জেনারেল ম্যানেজার জানান যে, বর্তমানে বিমান ও কাস্টমসের সমন্বিত কার্যক্রমের কারণে পণ্য জট অনেক সহনীয় পর্যায়ে রয়েছে।

এক্সপ্রেস সার্ভিস ইউনিটের পণ্য দ্রুত রিলিজকল্পে পণ্যের সঠিক স্ক্যানিং এর ওপর জোর দিতে বলেন এবং বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। সিএন্ডএফ এজেন্ট, শ্রমিক ও আমদানিকারকের প্রতিনিধির সাথে তাদের কোন সমস্যা রয়েছে কি না তা জানতে চান ও সমাধানকল্পে পরামর্শ প্রদান করেন।

কাস্টমস হাউস, ঢাকা’র কর্মকর্তা/কর্মচারীদের সাথে এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথেও তিনি মতবিনিময় করেন। এছাড়া, অনলাইনভিত্তিক ট্যাক্স প্রদান কার্যক্রম এ-চালানের মাধ্যমে জমা দেয়ার প্রক্রিয়া উদ্বোধন করেন। অতঃপর প্রবাসীদের পণ্য আনার ক্ষেত্রে সুবিধার জন্য ব্যাগেজ ট্যাক্স সফটওয়্যার ও আটককৃত পণ্যের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএম সফটওয়্যার উদ্বোধন করেন।

তিনি বলেন কাস্টমস হাউসসমূহ ট্রেড ফ্যাসিলিটেশন এর কেন্দ্র-বিন্দু। একইসাথে যেন ব্যবসায়িদের কোন বিড়ম্বনা না হয়, বিমানবন্দরে প্রবাসী যাত্রীরা যেন কোনরূপ হয়রানি না হয় সেই বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি আশ্বস্ত করেন, যে সকল কর্মকর্তা/কর্মচারী সততা-দক্ষতা ও সচেষ্টতার সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন তাদের কোন ভয় নেই। একইসাথে দেশ ও রাষ্ট্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের প্রশ্নের জবাব প্রদান করেন। কাস্টমস হাউস, ঢাকা’র সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102