মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মহাসড়কের ফুটপাত দখলকৃত দোকানে বিদ্যুতের সাইড লাইন, সংযোগ দাতার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

জেলা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার শহরের চৌদ্দগ্রাম বাজারস্থ মহাসড়ক এবং ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করলেও অবৈধ দখলমুক্ত করা কঠিন হচ্ছে। এছাড়াও থ্রি-হুইলার বা সিএনজির পাশাপাশি এসব অবৈধ দখল মহাসড়কে দীর্ঘ যানজট এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ।
উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন পরিদর্শনে লক্ষ্য করেন যে মহাসড়ক ও ফুটপাত দখল করা উক্ত দোকানগুলোতে পার্শ্ববর্তী দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান দৈনিক ভিত্তিতে টাকার বিনিময়ে বিদ্যুতের পার্শ্ব সংযোগ বা সাইড লাইন দিয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মূল দোকানী বা ব্যবসায়ী তার সামনের ফুটপাত বা মহাসড়ক দখল করে দোকান ভাড়া দিয়েছেন এবং নিজের দোকান থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে মহাসড়ক বা ফুটপাত দখলে সহায়তা করছেন।

কাজেই, জনদুর্ভোগ লাগব এবং জনমনে স্বস্তি ফেরাতে উপজেলা প্রশাসন তৎক্ষণাৎ পিডিবি (ওয়াপদা) কে সাথে নিয়ে যৌথভাবে আজ অভিযান পরিচালনা করেন। এসময় যারা ফুটপাত বা মহাসড়ক দখল করা দোকানে বিদ্যুতের সাইড লাইন/ পার্শ্ব সংযোগ দিয়েছে, এমন ০৪জন দোকানী বা ব্যবসায়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
যারা নিজের দোকানের সামনের ফুটপাত বা মহাসড়ক ভাড়া দিয়েছেন অথবা ফুটপাত বা মহাসড়ক দখল করা দোকানে বিদ্যুতের সাইড লাইন বা পার্শ্ব সংযোগ দিয়েছেন, ধারাবাহিকভাবে তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

মহাসড়ক এবং ফুটপাত দখলমুক্ত রেখে জনদুর্ভোগ লাগব ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে সংশ্লিষ্টদের সতর্ক বা সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102