বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা ছাত্রদলের আয়োজনে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় ও সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার সময় তীব্র গরম উপেক্ষা করে পরীক্ষাকেন্দ্রের বাইরে দীর্ঘ তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকেন সন্তানদের অপেক্ষায়। এই সময় তাদের ক্লান্তি ও অস্বস্তি লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, স্যালাইন, বিস্কুট ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আরফান ও আতিকুর রহমান, বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান রিয়াদসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102