সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

কোটচাঁদপুরে ওয়াদা ফাউন্ডেশনের ঘর পেলেন গৃহহীন লিয়াকত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

আবুল হাসান, কোটচাঁদপুর ঝিনাইদহ :

ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড তালসার গ্রামের লিয়াকত আলী পেলেন। ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘর।

কোটচাঁদপুর উপজেলাধীন সামাজিক সংগঠন ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কর্তৃক গৃহহীন পরিবারের গৃহ দান সুপেয় নিরাপদ পানির জন্য অস্বচ্ছল পরিবারের জন্য টিউবওয়েল প্রদান। মসজিদের অবকাঠামো নির্মাণকাজের সামগ্রী প্রদান। এতিম খানা মাদ্রাসায় এতিম বাচ্চাদের পূনর্বাসনে খাদ্য, পোশাক, বিভিন্ন উপকরণ প্রদান।এলাকায় বিধবা দূস্হ্য পরিবারের বিভিন্ন সহায়তা প্রদান। কৃষকদের কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের মাঠে টিউবওয়েল প্রদান। এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে সুপরিচিত নাম ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন। গৃহহীন পরিবারের দেওয়া ঘর পেয়ে তালসার গ্রামের লিয়াকত আলী বলেন। আমার অনেক আত্মীয় স্বজনরা ধনী কিন্তু আমার কোন ঘর নেই। সেটা তাদের দৃষ্টি গোচরে না আসলেও এসেছে ওয়াদা ফাউন্ডেশনের। ৩ কন্যা সন্তান নিয়ে গাছ তলায় ঝুপড়ি ঘরে বসবাস করতাম। শুনেছি এলাকায় মসজিদ মাদ্রাসা এতিম খানা দুস্হ্য পরিবারের টিউবওয়েল, ঘর, সহ বিভিন্ন উপকরণ প্রদান করছেন।

আমি আমার পরিবার সহ ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশনের হাজী মোঃ মিজানুর রহমান এর নিকট কষ্টের কথা জানালে তিনি এক মাসের মধ্যে ঘর তৈরীর জন্য ইট বালি সিমেন্ট আমার বাড়ি পাঠিয়ে দেন। দেখতে পাচ্ছেন ঘরের কাজ চলছে । যেখানে সরকারি ভাবে কোন সহযোগিতা পায়নি সেটা ওয়াদা ফাউন্ডেশন করেছে। ওয়াদা ফাউন্ডেশনের জন্য দোয়া করি। দেশ বিদেশের সকলে ওয়াদা ফাউন্ডেশনের মাধ্যমে গরীব মানুষের সহায়তা করতে এগিয়ে আসলে এলাকা ছাড়িয়ে এলাকার বাহিরের মানুষের কল্যাণে এগিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102