সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৭ এপ্রিল ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে করে ব্যাংকের পরিশোধিত মূলধনে সরকারের মালিকানা কমে সুবিধাভোগীদের মালিকানা বেড়েছে।

গতকাল বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে
এ অনুমোদন দেওয়া হয়।

তিনি আরো বলেন, এ সংশোধনের মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধু ভূমিহীনদের জন্য কাজ করতো। এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন ও পৌরসভা কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে ৯ জন নির্বাচিত হয়ে আসবেন এবং এই নয়জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং এই তিনজনের মধ্যে থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন।

আগে পরিশোধিত মূলধন ছিল সরকারের ২৫ শতাংশ ও সুবিধাভোগীদের ৭৫ শতাংশ। কিন্তু এখন তা হয়েছে সরকারের ১০ শতাংশ ও সুবিধাভোগীদের ৯০ শতাংশ।

এছাড়া গ্রামীণ ব্যাংকের জনস্বার্থ সংস্থা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫ অনুযায়ী এই ব্যাংককে একটি জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে বলেও সভায় জানানো হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো তখন একটা মূল্যবোধ নিয়ে কাজ করতো। সেই মূল্যবোধটা হলো ব্যাংক পরিচালনার ক্ষেত্রে যারা গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী তাদেরই প্রাধান্য থাকতো। বিগত সরকারের আমলে বর্তমান প্রধান উপদেষ্টাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানায় তার যে দর্শন ছিল সেখান থেকে সরিয়ে বহুলাংশে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102