মোঃ সুরুজ আলী, রাজশাহী :
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের সঙ্গে আজ ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মহোদয় শহীদ সাকিবের বাবা-মায়ের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন এবং হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল-পরবর্তী সকল আইনগত প্রক্রিয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও পরিবারের বসতভিটা সংক্রান্ত প্রতিবেশীদের সঙ্গে চলমান বিরোধের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন। এছাড়াও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের সদস্যরা পুলিশ কমিশনার মহোদয়ের আগমনে আন্তরিক সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে হত্যা মামলার দ্রুত তদন্ত সম্পন্নকরণ, নিয়মিত খোঁজখবর গ্রহণ এবং সার্বিক সহযোগিতার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোসাঃ আরজিনা খাতুন, মিডিয়া সেলে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর নোমান এবং বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী।