বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে সিটিটিসি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) সভা অনুষ্ঠিত ধামরাই ও সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার! ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ধামরাই ও সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:

​ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট সন্ধ্যা ৬:১০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ধামরাই থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান থেকে ৫০ পিস ইয়াবাসহ (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীরামপুর মধ্যপাড়ার মোঃ মোকসেদ আলমের ছেলে সুরুজ আহম্মেদ সবুজ (২৪) এবং শ্রীরামপুর দক্ষিণপাড়ার মোঃ আরশাদের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৬)। পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত সুরুজ আহম্মেদ সবুজের বিরুদ্ধে পূর্বেরও দুটি মাদক মামলা রয়েছে।

​একই দিন সন্ধ্যা ৬:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বেদেপাড়া এলাকায় অপর একটি পৃথক অভিযান চালান এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বাধীন টিম। এ সময় ২০ পিস ইয়াবাসহ (ওজন ২ গ্রাম, আনুমানিক মূল্য ৬,০০০ টাকা) মোঃ সোহাগ হোসেন (২৪) নামের আরও এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সোহাগ বক্তারপুর বেদেপাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে।

​গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102