বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিতাসের বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফে ১২ দিনব্যাপী মাহফিলের ঘোষণা কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে বিদেশি মদসহ ৬ জন গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে সিটিটিসি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব

হরিণাকুণ্ডুতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

​মোঃ রবিউল ইসলাম, (ঝিনাইদহ):

​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ বুধবার (০৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার ডা. উজ্জ্বল কুমার কুন্ডু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
​এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুল হক খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং জুলাই শহীদদের পরিবারের স্বজনরা অংশ নেন।
​আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত যোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102