বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিতাসের বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফে ১২ দিনব্যাপী মাহফিলের ঘোষণা কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে বিদেশি মদসহ ৬ জন গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে সিটিটিসি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব

কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে বিদেশি মদসহ ৬ জন গ্রেপ্তার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদ উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে বিদেশি মদ বহনের অভিযোগে ২ জন, ডাকাতি মামলার ২ আসামি, ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু এবং মাদক সেবনের অভিযোগে ১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দাউদকান্দি মডেল থানার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ৬ বোতল মেজিক মোমেন্টগ্রীন বোডকা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
এছাড়া পৃথক অভিযানে দাউদকান্দি পৌর এলাকা থেকে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে আটক করে পুলিশ। একই দিনে পৌর এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102