শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহঃ

​বিভাগীয় বার্ষিক মূল্যায়ন সভা-২০২৬ এ খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ ‘BAHIS’ (বাংলাদেশ এনিম্যাল হেলথ ইনফরমেশন সিস্টেম) এন্ট্রি সম্পন্ন করে প্রথম স্থান অধিকার করেছেন, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু।

গতকাল বুধবার (২৯ জুলাই) খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
​ডা: কুন্ডুর এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি টানা তৃতীয় বছরের মতো এই বিভাগে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত মূল্যায়ন সভায় খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: মোঃ আব্দুর রহিম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
​পুরস্কার গ্রহণকালে ডা: উজ্জ্বল কুমার কুন্ডু তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “জীবনের প্রতিটি অর্জন অনুপ্রেরণা জোগায় এবং কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। এই কৃতিত্ব কেবল আমার একার নয়। আমি আমার সম্মানিত পরিচালক ডা: মোঃ আব্দুর রহিম স্যারের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর সদয় নির্দেশনা ও সুযোগ্য নেতৃত্ব ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। এছাড়াও, আমার অফিসের সকল পর্যায়ের অফিসার ও স্টাফদের সার্বিক সহযোগিতা এবং কঠোর পরিশ্রমের ফলেই এই সম্মান অর্জন করা সম্ভব হয়েছে।”

​এই ধারাবাহিক সাফল্য প্রাণিসম্পদ সেক্টরে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা এবং সেবার মান উন্নয়নে কর্মীদের নিষ্ঠা ও দায়বদ্ধতাকে প্রতিফলিত করে। ডা: উজ্জ্বল কুমার কুন্ডুর এই কৃতিত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর সহকর্মীরা ও হরিণাকুণ্ডু উপজেলার সকল স্তরের মানুষ আনন্দিত এবং সাধুবাদ জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102