আলী আহসান রবি :
ঢাকা, ০৬ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- মোঃ দ্বীন ইসলাম মিন্টু (৪৪)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি টিম বুধবার (৫ আগস্ট ) রাত আনুমানিক ৮: ১০ ঘটিকায় রমনা থানাধীন হোটেল রাজমনি এলাকায় অভিযান পরিচালনা করে বংশাল থানার মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি দ্বীন ইসলাম মিন্টুকে গ্রেফতার করে। উল্লিখিত মামলায় গ্রেফতার এড়াতে সে বিগত ৫ বছর যাবৎ পলাতক ছিলো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।