সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) ১০ কোটি এবং নিবন্ধিত যানবাহন ছাড়ালো ১ হাজার প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০

বন্যার্ত মানুষের পাশে ইস্তানবুল ফাউন্ডেশন: চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইস্তানবুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ইস্তানবুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে এবং নির্ধারিত স্থানে সরাসরি তাদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের দুর্যোগময় এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অন্যতম অংশ। বন্যার কারণে যেসব মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন, তাদের সহায়তায় ভবিষ্যতেও ইস্তানবুল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইস্তানবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি। দেশের বিদ্যমান পরিস্থিতিতে তিনি দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন। তাঁর নির্দেশনায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি. এমদাদুল হক স্থানীয় স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণসামগ্রী পেয়ে বন্যাকবলিত এলাকার মানুষ ইস্তানবুল ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে এবং মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ প্রসঙ্গে ডি. এমদাদুল হক বলেন, “মাননীয় চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপির নির্দেশনায় আমরা সব সময় দুর্যোগকালীন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করি। ইস্তানবুল ফাউন্ডেশন এবং আমাদের সকল প্রতিষ্ঠান মানবকল্যাণে নিবেদিত। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা অনেক সহজ হবে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ইস্তানবুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের কর্মকর্তাদের ভাষ্য, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল অঙ্গীকার। সেই লক্ষ্য থেকেই দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102