বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান –সমাজকল্যাণ মন্ত্রী আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ঘিরে শুভেচ্ছা, নীরবতা ও প্রত্যাশা: বীমা খাত কি নতুন পথের সন্ধানে? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন কুমিল্লা তিতাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা: কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব? মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার; আহতদের হাসপাতালে প্রেরণ চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে আজ বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে —–মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মো: নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া : মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে আয়োজিত সৌহার্দ্যপূর্ণ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেনের পক্ষে দফতর সম্পাদক ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুজ্জামান এবং প্রচার সম্পাদক ও নাগরিক টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক বাপ্পি কুমার দাস প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন এ সৌজন্য সাক্ষাতের সুযোগ করে দেওয়ায় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, স্বল্প সময়ের জন্য হলেও প্রবাসে বসবাসরত যশোর অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
অনুষ্ঠানে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রবাসের মাটিতে এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102