রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

মুন্সীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন —-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার, ২০ জুন ২০২৬

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় শনিবার (২০ জুন) সরকারি সফরে গিয়ে ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে ফুলদি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের স্থান পরিদর্শন করেছেন।

সফরকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, প্রকল্প পরিচালক মো. মাহবুব আলম, নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সামিউল আরেফিন এবং মুন্সীগঞ্জ জেলা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ভবেরচর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন গ্রামীণ বাজার মার্কেট উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি মুন্সীগঞ্জ সদর অভিমুখে যাত্রা করেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৮টায় ঢাকার হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে গজারিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মন্ত্রী। সকাল ৯টায় গজারিয়া উপজেলা পরিষদে উপস্থিত হয়ে পরিষদ পরিদর্শন করেন। বেলা ১১টায় উত্তর ইসলামপুরের মোয়ারচর কাঠেরপুল এলাকা পরিদর্শন করেন। পরে সার্কিট হাউজে পৌঁছে জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দুপুরে সার্কিট হাউজে বিরতির পর পুনরায় গজারিয়ায় গিয়ে উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে সভা করবেন এবং বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এই সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102