সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হরিণাকুণ্ডুতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রামের মালসাগাড়ীর মাঠে এই ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সে বিকালে পানের ক্ষেতে কাজ করতে গিয়ে বাড়ি ফিরে আসার পথে মাঠের মধ্যেই বিদুৎ চমকানোর সাথে বজ্রপাতের সৃষ্টি হয় এতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরও জানা যায়, বজ্রপাতের পরে স্থানীয় এক মহিলা গ্রামের মাঠে গরু আনতে গেলে আজিজুলের লাশ পড়ে থাকতে দেখে গ্রামের মানুষদের খবর দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বজ্রপাতে এখানে আনার আগেই মারা গেছেন। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার চলতি দায়িতপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার চটকাবাড়িয়া মাঠের মধ্যে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। সে ওই গ্রামের রহিম মন্ডলের ছেলে এবং ওই সময় তিনি মাঠ থেকে বাড়ি ফিরছিল বলে শুনেছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102