বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

হরিণাকুণ্ডুতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ​ভ্রাম্যমাণ প্রতিনিধি :

​যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে।

আজ ​মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়। এরপর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জি এম বদরুল হাসান এবং বাংলাদেশ কৃষি ফার্মা এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান এলবি লিটন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু সহ
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীবৃন্দ এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
​মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সফল চিত্র তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর মধ্যে রয়েছে—বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপী সবজি, ফল ও মসলা চাষ, নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, উচ্চমূল্যের ফল ও সবজি প্রদর্শন, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ। র‍্যালি ও উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
​উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, ৯ জুন শুরু হওয়া এই মেলা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। তিনি বলেন, কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে, যা স্থানীয় কৃষিতে নতুন গতির সঞ্চার করবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102