শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

মাদক সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়া থানার (ওসি) তরিকুল ইসলাম!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​সাভারের আশুলিয়া থানা এলাকাকে অপরাধমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে মাদক সন্ত্রাস এবং অবৈধ জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স শূণ্য সহনশীলতা ঘোষণা করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

অপরাধীদের সতর্ক করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কোনো চক্রকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ​সম্প্রতি থানা কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর বার্তা প্রকাশ করেন।

​​ওসি তরিকুল ইসলাম বলেন, আশুলিয়া একটি শিল্পাঞ্চল। এখানে লাখ লাখ শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিক বসবাস করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জুয়ার আসর এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধী যেই হোক না কেন, তার পেছনে যত বড় প্রভাবশালী ব্যক্তিই থাকুক, কোনো ছাড় নেই ​তিনি আরও যোগ করেন, অপরাধ দমনে কোনো ধরনের তদবির বা রাজনৈতিক চাপ সহ্য করা হবে না।

​​আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বেশ কিছু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ওসি।

​রাত্রিকালীন টহল জোরদার, শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।

​মাদকবিরোধী বিশেষ অভিযান, চিহ্নিত মাদক স্পটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

​বিটের মাধ্যমে জনসম্পৃক্ততা, প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে।

​জনগণের প্রতি ওসির আহ্বান, ​আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন ওসি তরিকুল ইসলাম তিনি বলেন, পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ নির্মূল করা সম্ভব।

আপনার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, জুয়াড়ি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর জানা থাকলে সাথে সাথে পুলিশকে জানান। তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

​আশুলিয়া থানার ওসির এই কঠোর ও স্পষ্ট অবস্থানের পর এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত এর দৃশ্যমান প্রতিফলন দেখার আশা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102