বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

৮ই জুন ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও নান্দনিক বিকাশের লক্ষ্যে’ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ আয়োজন করা হয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এটি সবচেয়ে বড় এবং ব্যাপক অংশগ্রহণমূলক ক্রীড়া আয়োজন।

তারুণ্যের অহংকার বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণি থেকে খেলাধূলা বাধ্যতামূলক করার জন্য নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং সে লক্ষে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং শিক্ষাবান্ধব চিন্তা-ভাবনা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এক বৈপ্লবিক রূপান্তর ও আধুনিকায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ টুর্নামেন্ট এ সমগ্র বাংলাদেশের ৬৫, ৫৬৯টি সরকারি প্রাথমিকবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে প্রায় ৯৯,৪৮,৯৫৬ জন (ছাত্র-৪৬,৯১,৯৯৬ জন, ছাত্রী-৫২,৫৬,৯৬০ জন, ০৬ জুন ২০২৬ তারিখের IPEMIS এর তথ্য অনুযায়ী) শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ইউনিয়ন/পৌরসভা, উপজেলা/থানা, জেলা, বিভাগ এবংজাতীয় পর্যায় এ পাঁচটি ধাপে আয়োজন করা হয়।

দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অতিক্রম করে দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন বালক ও বালিকা দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। জাতীয় পর্যায়ে মোট ১৬টি দল অংশগ্রহন করেছে, যার মধ্যে ৮টি বালক ও ৮টি বালিকা দল। ইতোমধ্যে প্রথম পর্বের খেলা (প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী) সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এ ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে ৬৫,৩৪২টি বালকদল এবং ৬৫, ৩২১টি বালিকা দলঅংশগ্রহণকরেছে।

উপজেলা পর্যায়ে ৪,৯০৫টি বালক ও বালিকা দল, জেলা পর্যায়ে ৫১৬টি দল এবং বিভাগীয় পর্যায়ে মোট ৬৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ বছর বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১,২৩,৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি অসাধারণ মাইলফলক।

উপজেলা পর্যায়ে ৪,৯০৫টি বালক ও বালিকা দল, জেলা পর্যায়ে ৫১৬টি দল এবং বিভাগীয় পর্যায়ে মোট ৬৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এ বছর বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১,২৩,৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি অসাধারণ মাইলফলক।

বিশেষভাবে, এই টুর্নামেন্টে বালক ও বালিকা দল সমান সুযোগ-সুবিধা নিয়ে অংশগ্রহণ করছে, যা নারী-পুরুষ সমতা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আগামী ২০ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, ঢাকায় এ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা (বালক-বালিকা) অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রাথমিকবিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬

* সারা বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-৬৫৫৬৯টি

* অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা (আইএমডি থেকে প্রাপ্ত তথ্য সূত্র: I PEM IS, ২ জুন ২০২৬):

* বালক-৪৬,৯১,৬৯৮ জন, বালিকা-৫২,৫,৬৭৩৪ জন, মোট = ৯৯,৪৮,৪৩২ জন

নীতিমালা ২০২৬ অনুযায়ী সরকারি প্রতিটি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর খেলায় অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ১৭ জন খেলোয়াড় থাকবে। সে অনুযায়ী মোট বিদ্যালয়ের সংখ্যাকে ১৭ দিয়ে গুন করলে সকল পর্যায়ের খেলোয়াড়ের সংখ্যা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে অনেক বিদ্যালয়ে দল গঠনের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় না থাকায় খেলায় অংশগ্রহণ করার সুযোগ থাকে না। আবার খেলায় অংশগ্রহণকারী অনেক দলেই ১৭ জন খেলোয়াড় থাকে না। তাছাড়া অনেক সময় আপীলে বাদ পড়ে যায় এজন্য উপরের বালক ও বালিকা সারণীতে বিদ্যালয়ের সংখ্যা ও খেলোয়ড়ের সংখ্যার হিসাব কম-বেশি হয়েছে।

২০২৬ সালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর নীতিমালা প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়। সে আলোকেই প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ হিসেবে আয়োজন করা হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে খেলা শুরু হয় ০৬ এপ্রিল ২০২৬, শেষ হয় ১১ এপ্রিল ২০২৬; উপজেলা ও থানা পর্যায়ে খেলা শুরু হয় ২৩ এপ্রিল ২০২৬, শেষ হয় ২৭এপ্রিল ২০২৬; জেলা পর্যায়ে খেলা শুরু হয় ২৯ এপ্রিল ২০২৬, শেষ হয় ০৩ মে ২০২৬ এবং বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয় ১৬ মে ২০২৬ তারিখে, শেষ হয় ২৩ মে ২০২৬।

জাতীয় পর্যায়েরে উদ্বোধনী খেলা ০৪ জুন ২০২৬ থেকে শুরু হয়েছে। ফাইনাল খেলা বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।

* ০৮ বিভাগে মোট অংশগ্রহণকারী বালক দল-৬৫৩৪২টি, খেলোয়াড় সংখ্যা 1110814 জন

মোট অংশগ্রহণকারী বালিকা দল-৬৫৩২১টি, খেলোয়াড় সংখ্যা 1103291 জন

* এ টুর্নামেন্ট এ সমানভাবে বালক ও বালিকা দল অংশহগ্রহণ করে এবং সমান সুয়োগ-সুবিধা পায় যা আমাদের দেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত! জাতীয় পযায়ের খেলায় ৮টি বিভাগের বিভাগীয় চ্যাম্পিয়ন ১৬টি দল যার মধ্যে ৮টি বালক ও ৮টি বালিকা দল সমানভাবে অংশ নিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102