কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
প্রবাসে থেকে এক জমকালো ফুটবলা ফাইনাল ম্যাচ আয়োজন করেন সৌদি আরব রিয়াদ শহরের বিশিষ্ট ব্যবসায়ী তিতাসের মানিককান্দি গ্রামের কৃতিসন্তান ও সোনার বাংলা সুপারশপের উদ্যোক্ততা মোহাম্মদ নাছির উদ্দীন।
২৭ মে বুধবার সৌদি আরব রিয়াদের সিফাছানাইয়ায় ফুটবল ফাইনাল ম্যাচটি অনুষ্টিত হয়। উক্ত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোনার বাংলা রেষ্টুরেন্ট সুপারশপের উদ্যোক্ততা মোহাম্মদ নাছির উদ্দীন ও ব্রাজিল এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আফজাল হোসেন।উক্ত ফুটবল ফাইনাল ম্যাচে ব্রাজিলকে ৩টি গোল দিয়ে শিরোপা অর্জন করেন নাছির উদ্দীনের আর্জেন্টিনা। ফুটবল ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ কোরবান আলী।
ফাইনাল ম্যাচটি সুন্দরভাবে সফল হতে সহযোগিতা করেন মোহাম্মদ পারভেজ সরকার, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ পলাশ ও মোহাম্মদ মান্নান।
তাদের পরিচালনায় ফুটবল ম্যাচটি বেশ সুন্দরভাবে উপভোগ করেছেন মাঠে থাকা অনেক দর্শকরা।
মোহাম্মদ নাছির উদ্দীন বলেন: আমরা প্রবাসে থেকে এমন আয়োজন করার একটাই উদ্দেশ্য। এমন আয়োজনের মধ্য দিয়ে যারা প্রবাসে আছে তাদের কাজের ফাকে আনন্দ ও বিনোদন যেন পায় সেই ব্যবস্থা করে থাকি। যেভাবে নিজ দেশে আনন্দ উল্লাসে খেলার মধ্য দিয়ে উপভোগ করা হতো। যাতে প্রবাসে থেকেও কাজের ফাকে সেই আনন্দ উপভোগ করতে পারেন। তাই আমি এই চিন্তা ভাবনা করে সামনেও এমন আয়োজন করবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমাদের প্রবাসীদের জন্য।
সবচেয়ে ভালো লাগে যখন বছরে দুটি ঈদ আসে।ছোট সময় আমি দুটি ঈদের আনন্দ উপভোগ করেছি নিজ মাতৃভূমিতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে।
জীবিকার তাগিদে নিজ দেশ ছেড়ে যখন প্রবাসে আসি তখন থেকে কাজের মধ্য দিয়ে জীবন পরিচালিত হতো।
দীর্ঘ বছর প্রবাসে থেকে এমন চিন্তাভাবনা আসে।তখন থেকে সকল প্রনাসীদের কে নিয়ে মাঝে মধ্যে এমন বিনোদন আয়োজন করি। যাতে বিনোদনের মাধ্যমে প্রবাস জীবন আনন্দে কাটে।
নিজ বাড়িতে ঈদের আনন্দ যেভাবে করেছি আজ ঈদুল আজহা উপলক্ষে সকল প্রবাসীদের কে নিয়ে ফুটবল ফাইনাল ম্যাচ খেলতে পেরে খুবই আনন্দ লাগছে।
আমি আর্জেন্টিনা পছন্দ করি আর অনেকেই ব্রাজিলকে পছন্দ করে। তাই এই ম্যাচটি আর্জেন্টিনা ও ব্রাজিল দলের নাম দিয়ে আয়োজন করি।
সৌদি আরব রিয়াদের মাঠিতে এমন সুন্দর জমকালো আয়োজন করতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে।
আর সবচেয়ে ভালো লেগেছে নিজের পছন্দ দল আর্জেন্টিনা হিসেবে জয়লাভ করতে পেরে।
সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে আশাকরি আমার পছন্দের দল আর্জেন্টিনা ভালো খেলে বিশ্বকাপ জিতবে।
সকলে দোয়া করবেন আমরা প্রবাসী পরিবার পরিজন ছেড়ে অনেক কষ্ট করে কাজ করি, আমাদের পরিবারদের কে ভালো রাখতে প্রতিনিয়ত সংগ্রাম করে অর্থ উপার্জন করি যাতে তারা হাসি খুশিতে থাকতে পারে। তাই আমরা এই বিনোদনের মাধ্যমে নিজেদের কে আনন্দে হাসি খুশিতে রাখার চেষ্টা করি। ইনশাআল্লাহ যতদিন প্রবাসে থাকবো সামনে এমন আয়োজন আরো করবো।