শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

কুমিল্লা হোমনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধার লাশ মিলল ধান ক্ষেতে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পিয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।নি হত পিয়ারা বেগম উপজেলার মিরশ্বিকারী গ্রামের বাসিন্দা এবং জানু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক বছর আগে ব্রেইন স্টোক করে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের মেয়ের জামাই মো. মোজাম্মেল হক জানান, গতকাল থেকে পিয়ারা বেগম (৬০) নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

(বুধবার) বিকেলে হোমনা বাসস্ট্যান্ডের উত্তর পাশের জহিরুল ইসলামের বাগান বাড়ির নিকটে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে “ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এদিকে নিহতের পরিবারের দাবি, পিয়ারা বেগম দীর্ঘদিন ধরে ব্রেইন সস্টোকেরআক্রান্ত হয়ে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102