রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী কাঁচামরিচ আমদানির অনুমতি : ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইতিহাস থেকে শিক্ষা নিন, না হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

হরিণাকুণ্ডুতে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণের অর্থ বিতরণ

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুস্থদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর। হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: তাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হুসাইন, পৌর আমীর শফি উদ্দীনসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী।
ত্রাণের অর্থ বিতরণ কালে প্রধান অতিথি বলেন, আমাদের অঙ্গীকার জনগনের প্রতিটি হক আমরা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়া। তিনি আরও বলেন প্রতিটি সরকার উন্নয়ন মূলক অনেক কাজ করেছেন কিন্তু জনগণের যে ব্যয় বরাদ্ধ রাখা হয় তা সঠিক ভাবে জনগণের কাছে পৌছায় না। তিনি বলেন জামায়াতের যে যেখানে জন প্রতিনিধি আছেন আমাদের অঙ্গীকার সরকারী বেসরকারী যে বরাদ্দই আসুক না কেন তা আমরা জনগণের কাছে পৌছে দেব। দুস্থদের জন্য আরও সহযোগী বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে আহবান জানান। এছাড়াও তিনি বলেন সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেখানে সৎ, যোগ্য ও দক্ষ লোককে নির্বাচিত করতে হবে তাহলে জনগণ তার সঠিক হক বুঝে পাবে।
ত্রাণ বরাদ্দ সম্পর্কে তিনি জানান প্রতিটি সংসদীয় আসনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের নিকট বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১০লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি হরিণাকুণ্ডুর ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪লাখ এবং ঝিনাইদহ সদরে ৬লাখ টাকা ত্রাণের অর্থ বিতরণ করবেন বলে জানান। প্রতিটি উপকারভোগীকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102