মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুয়াকাটায় পর্যটনের নতুন স্বপ্ন ১০ একর জুড়ে আন্তর্জাতিক মানের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্টস মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করলো ডিএমপির উত্তরা বিভাগ ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ হরিণাকুণ্ডুতে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণের অর্থ বিতরণ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার হাওরে ক্ষতিগ্রস্হ কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ধামরাই পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌর বিএনপির কুয়াকাটায় পর্যটনের নতুন স্বপ্ন ১০ একর জুড়ে আন্তর্জাতিক মানের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্টস “উত্তরায় নারী ধর্ষণের গুজব: ফেসবুকের ভাইরাল পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন” কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

হাওরে ক্ষতিগ্রস্হ কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

মশিউর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মশিউর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা-এ অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল।

মোঃ মেহেদী হাসান মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুক আলম শান্তানু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুর রহমান, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বহক রাখাব উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাছরুম, জাহাঙ্গীর আলম,নুর মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না এবং ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল,শাওন হাসান প্রমুখ।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় মোট ৬৪ হাজার অতিক্ষতিগ্রস্ত কৃষককে এই সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে শুধু সুনামগঞ্জ-১ আসনেই ২৭ হাজার কৃষক এই সহায়তার আওতায় আসবেন।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সুনামগঞ্জ-১ আসনের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছি। আমি বলেছি, আমার এলাকার কৃষকরা অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কথা শুনেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে। আমি জানানোর পর সুনামগঞ্জ-১ আসনের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের সহায়তার ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী ।আমি সবসময় চেষ্টা করি সবাইকে সঙ্গে নিয়ে আমার এই আসনকে এগিয়ে নিতে। আপনারাই আমাকে এমপি নির্বাচিত করেছেন, আমি আপনাদেরই মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘জনগণ সকল ক্ষমতার উৎস।’ জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের কাজ করতে হয়, জনগণের বাইরে গিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, দল-মত নির্বিশেষে সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগিতা পাবেন।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102