সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসের জগত পুর ইউনিয়ন হাজী মকবুল হোসেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহিমান্বিত বার্তা নিয়ে সমাগত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানসহ কুমিল্লার তিতাস উপজেলার ২নং জগতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা হাজী মকবুল হোসেন।
জগতপুর ইউনিয়নের কানাইনগর গ্রামের কৃতী সন্তান হাজী মকবুল হোসেন দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহত্তর কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন শাখায় জনতা ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কেবল একজন সফল ব্যাংকার হিসেবেই নয়, বরং একজন বিশ্বস্ত ও মানবিক ব্যক্তিত্ব হিসেবেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
পেশাগত পরিচয়ের গণ্ডি পেরিয়ে ব্যক্তিজীবনেও তিনি একজন সৎ, বিনয়ী ও জনকল্যাণমুখী মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত। “কর্মই জীবনের মূলমন্ত্র”—এই চেতনা ধারণ করে তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করে চলেছেন। স্থানীয়দের কাছে তিনি একজন নিরহংকার, শান্তিপ্রিয় ও জনবান্ধব ব্যক্তি হিসেবে বিশেষভাবে পরিচিত।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ইউনিয়নবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনকে শক্তি হিসেবে গ্রহণ করে তিনি একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নসমৃদ্ধ জগতপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
রাজনৈতিক অঙ্গনেও হাজী মকবুল হোসেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার ধানের শীষ প্রতীকের পক্ষে তিনি অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় প্রচারণা দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল।
ঈদের শুভেচ্ছা বার্তায় হাজী মকবুল হোসেন বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। সকল ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর, সুখী ও মানবিক সমাজ বিনির্মাণ করতে পারি।”
তিনি দেশবাসীসহ জগতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102