রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী কাঁচামরিচ আমদানির অনুমতি : ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইতিহাস থেকে শিক্ষা নিন, না হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল‌),পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক মহিলা শেফালী বেগম প্রমুখ।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। সংবাদ সংগ্রহ কামরুল হাছান মোল্লা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102