কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়নের ৮৬০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
চাউল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া।
অনুষ্ঠানে কড়িকান্দি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নার্গিস আক্তার এবং ট্যাগ অফিসার হিসেবে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আলমাছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাউল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যতিক্রমী উদ্যোগ নেন কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি। তিনি উপকারভোগীদের জন্য বিশেষ রশিদের ব্যবস্থা করেন, যার ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।