সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা হোমনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামী পক্ষের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি লোকমান (৪৫)কে গ্রেফতার করতে গেলে আসামিপক্ষের হামলায় ৩ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। লোকমান একই গ্রামের মৃত হানু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে হোমনা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সিভিল পোশাকে আসামি লোকমানকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির স্ত্রীসহ আশপাশের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে। এতে কনস্টেবল চয়ন, কনস্টেবল শামসু ও কনস্টেবল আরিফ আহত হন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ সুযোগে আসামি লোকমান দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে আহত তিন পুলিশ সদস্যকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102