কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে মঙ্গলবার বিকালে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বলরামপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম, ইন্সট্রাক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আরিফুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উপজেলা সভাপতি ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন ভূঁইয়া ও সঞ্চালনা করেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সংগ্রহ সাংবাদক মহসিন হাবিব।