সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

‎​সরাইলে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ভূমি সেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

‎জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার ১৯শে-মে সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎​র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।

‎​র‍্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করা। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই দ্রুত ও ভোগান্তিহীনভাবে ভূমির বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলা সর্বসাধারণের মাঝে ভূমি সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও সেবা প্রাপ্তি আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কর্মকর্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো জনাব সলিম উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ অলিউর রহমান এবং নাজির-কাম-ক্যাশিয়ার বিকাশ দেবনাথ।

‎এছাড়াও মেলা উদযাপন কমিটির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা র‍্যালিতে অংশ নেন।

‎আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102