বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি-ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি : তথ্য প্রতিমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৭ মে, ২০২৬ :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিওভিজ্যুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে ।

আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে আজ রাজধানী ঢাকায় আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও সংস্কৃতি সঠিকভাবে পৌঁছে দিতে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন । অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নেন ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102